শ্রীপুরে দুর্ধর্ষ চুরি

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের শ্রীকোল গ্রামে তারিকুল ইসলাম সানজু নামে এক ব্যক্তির বাড়িতে চেতনানাশক প্রয়োগ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

No description available.

ভুক্তভোগী পরিবারের সদস্য তারিকুল ইসলাম সানজু জানান, রাতের খাওয়া-দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ৩ টা রুম ও বারান্ডার সকল আসবাবপত্র এলোমেলো দেখা যায়। পরে দেখি আলমারীর মধ্যে থাকা আমার মায়ের ১০ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। বেশ কিছুদিন আগে আমাদের বাসা থেকে মোটরসাইকেল ও চুরি হয়েছে। শ্রীকোল বাজারের পাশে কুণ্ডু পাড়ায় কিছুদিন আগে এমন ঘটনা ঘটেছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

No description available.

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘটনাটি আমাকে অবগত করার পর শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে খাবারে চেতনানাশক ব্যবহার করে তাদের অজ্ঞান করে চুরির ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

No description available.

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: