শ্রীপুরে পেঁয়াজ চাষে বিপ্লব ঘটিয়েছেন মুন্সী জাহাঙ্গীর

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

চলতি মৌসুমে পেঁয়াজ চাষে বিপ্লব ঘটিয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা মুন্সী জাহাঙ্গীর হোসেন। ঠিকাদারি ব্যবসা ও রাজনীতির পাশাপাশি একজন বোদ্ধা কৃষিজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি রাত-দিন কঠোর পরিশ্রম করেন। অন্যান্য চৈতালী ফসলের পাশাপাশি তিনি এ বছর প্রায় ১৫০ শতক জমিতে পেঁয়াজ চাষ করেছেন। এর মধ্যে ১’শ শতক জমিতে ‘সুখ সাগর’ জাতের পেঁয়াজ ও ৫০ শতক জমিতে ‘লাল তীর কিং’ জাতের পেঁয়াজ রোপন করেছেন। উভয় জাতের পেঁয়াজই অনেক ভালো হয়েছে। এবছর আশাতীত উৎপাদন হবে বলে তিনি আশা করছেন।

পেঁয়াজ চাষি মুন্সী জাহাঙ্গীর বলেন, মৌসুমের শুরুতে কৃষি অফিস থেকে এক কেজি করে বীজ দিয়েছিল। সে বীজ নষ্ট হয়ে যায়। তার মতো আরও অনেকেরই বীজ নষ্ট হয়। কিন্তু এ পর্যন্ত কৃষি অফিস তার কোনো ক্ষতিপূরণ দেয়নি। পরবর্তিতে বাজার থেকে ‘সুখ সাগর’ ও ‘লাল তীর কিং’ জাতের বীজ কিনে তা জমিতে রোপণ করি। প্রতি শতক জমিতে পেঁয়াজের বীজ (দানা) থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ১২ শ’ টাকার মত খরচ হয়েছে। এতে তার আনুমানিক দেড় লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এছাড়া রয়েছে নিজের শ্রম। সামনে জমি থেকে পেঁয়াজ তুলে বাড়ি অবধি নিতে আরও কিছু খরচ আছে। তবে, ‘সুখ সাগর’ জাতটা খুবই ভালো জাত। এটা শতকে ২ থেকে তিন মণ উৎপাদন হয়। ‘লাল তীর কিংও মোটামুটি ভালো। এটা শতকে এক থেকে ২ মণ ফলনের আশা করছি। তবে ‘সুখ সাগরে’র খরচটা একটু কম। এতে সার একটু কম লাগে। কিন্তু, ‘সুখ সাগর’ পেঁয়াজের দাম প্রতিমণ ১৫ শ’ টাকা এবং ‘লাল তীর কিং’ ২ হাজার টাকা মণ হলে কৃষকরা বা আমরা লাভবান হবো। এটা হলে আমদের কৃষকরা বাঁচবে, আমিও বাঁচবো। তবে এর কম হলে আমাদের লস হয়ে যাবে।

এ পেঁয়াজ উৎপাদনে ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপশাম, ডিএপি, জৈব সারসহ বিভিন্ন ধরনের কীটনাশক ও ভিটামিন জাতীয় ঔষধ ব্যবহার করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, চলতি মৌসুমে এ উপজেলা রেকর্ড পরিমাণ পেঁয়াজের চাষ করা হয়েছে। আবহাওয়া পেঁয়াজ চাষের অনুকূলে থাকায় ফলনও ভালো হবে। এ বছর মাঠে মাঠে পেঁয়াজ আর পেঁয়াজ। উপজেলার পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: