আজ রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে পুকুরের পানিতে পরে মাহিয়া নামে ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার আমলসার গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের শুকুর আলীর মেয়ে। শুকুর আলীর এক ছেলে, এক মেয়ে। বড় ছেলে ৮ বছর বয়সী।
শিশুটির বাবা শুকুর আলী কান্না জড়িত কন্ঠে জানান, শিশু মাহিয়াকে কাঁধে করে বড় ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে পাটকাঠির কাজে ব্যস্ত ছিলাম। এ সময় শিশু মাহিয়া বাড়ির ভিতর হাঁটাহাঁটি করছিল। সন্তানকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের পুকুরে শিশুটির ভাসতে দেখে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অমিত কুমার বিশ্বাস শিশুটিকে পরীক্ষার পরে মৃত বলে ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

