আজ শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি হাসিনা খাতুনের সভাপতিত্বে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শফিউদ্দিন মোল্যা, উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক অনুরাগ কুমার মণ্ডল, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা রুমা পারভিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এ সময় বক্তরা বলেন, আমরা নানাভাবে অবহেলিত, আমাদের কোন নিয়োগবিধি নাই। সরকারের কাছে দাবি, অতি দ্রুত আমাদের নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে। আর না তা না হলে আমাদের এই কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

