শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসমীয়া আক্তার রোজীর সাথে শ্রীপুর প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় ​সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। বক্তব্যকালে নবযোগদানকৃত ইউএনও তাসনিমা আক্তার রোজী উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. ফারদীন মুনির অর্ণব।
​অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, মাগুরা প্রেস ক্লাবের সদস্য মো. সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন, দপ্তর সম্পাদক মহসিন মোল্যা, সাংবাদিক এম আর জিন্নাহ, লেনিন জাফর, জুয়েল রানা, জিল্লুর রহমান সাগর, মাহফুজার রহমান, সাকিবসহ অন্যরা।
​ উক্ত মতবিনিময় সভায় শ্রীপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: