শ্রীপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাজনকে গণসংবর্ধনা প্রদান

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়ারা সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।

কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন তৈয়ব ও সদস্য আকিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে কাদিরপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্লা এর সভাপতিত্বে  প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাগুরা মহিলা আওয়ামী লীগের সদস্য ইসমাত আরা হ্যাপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানের পিতা প্রাক্তন ফুটবলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খন্দকার মাশরুর রেজা কুটিল, ৩ নং শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশিকুর রহমান ডাবলু, কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বারেক আহমেদ নাকোল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম প্রমুখ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: