শ্রীপুরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

542632_430396183693424_66130384_nমাগুরা নিউজ.কম:  শ্রীপুর উপজেলার রামনগর গ্রামে এক বাক প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে সাহেব আলী মোল্যা নামে এক যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে  আদালতে পাঠানো হয়েছে। ধর্ষক সাহেব আলী একই গ্রামের মৃত আবেদ আলী মোল্যার ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক কাজী আবুল খায়ের  জানান, রামনগর গ্রামের দুই সন্তানের জননী বাক প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে গতকাল রোববার রাতে থানায় মামলা হয়। ঐদিন গভীর রাতেই অভিযান চালিয়ে পুলিশ ধর্ষক সাহেব আলীকে গ্রেফতার করে। পুলিশ জানায় ধর্ষণের ঘটনাটি গত ৬ জুন ঘটলেও ধর্ষকের হুমকি-ধামকির ভয়ে বাক-প্রতিবন্ধি মহিলা সে সময় থানায় এসে অভিযোগ দিতে পারেনি। ধর্ষনের শিকার মহিলাকে আজ সোমবার ডাক্তারী পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাহেব আলীকে মাগুরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: