শ্রীপুরে দেয়াল চাপা পড়ে দেবর-ভাবির মৃত্যু

মাগুরানিউজ.কমঃ 

141023-magura_dead

মাগুরার শ্রীপুর উপজেলায় দেয়ালচাপা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার দরিবিলা গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার দরিবিলা গ্রামের সিরাজুল ইসলাম (৬৫) ও তার ছোট ভাইয়ের স্ত্রী লাভলী বেগম (৪৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, সিরাজুল তাঁর ছোট ভাই নুরুল ইসলাম খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন। তাঁদের বাড়ির একটি ঘরের কিছু অংশে ইটের পাকা দেয়াল এবং কিছু অংশে মাটির কাঁচা দেয়াল ছিল। সংস্কারের জন্য প্রায় দেড় মাস আগে ওই ঘরের টিনের চালা খুলে ফেলা হয়।

পরিবার ও পুলিশ জানায়, আজ সকালে কাঁচা-পাকা দেয়ালের ঘর লাগোয়া রান্নাঘরে বসে খাবার খাচ্ছিলেন সিরাজুল। তাঁকে খাবার পরিবেশন করছিলেন ছোট ভাইয়ের স্ত্রী লাভলী।

সকালে ওই পরিত্যক্ত ঘরের পাশে ঘর মেরামতের কাজ করছিলেন শ্রমিকরা। সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ করে কাঁচা-পাকা দেয়ালের ঘরটির ইটের দেয়াল ভেঙে রান্নাঘরের ওপর পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান লাভলী। গুরুতর আহত সিরাজুলকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: