শ্রীপুরে দুই বছরে সাজাপ্রাপ্ত ও তিনটি ওয়ারেন্টের পলাতক আসামী গ্রেফতার

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত ও তিনটি ওয়ারেন্টের পলাতক আসামি মাদক ব্যবসায়ী অনিক (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ৷ বুধবার বিকালে শ্রীপুর থানা পুলিশ মাগুরা সদর থানাধীন মিনার মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অনিক শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের মৃত মনিরুজ্জামান মনিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের এ এস আই রাসেলের নেতৃত্বে এ এস আই রবিউল ও এ এস আই সালাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত ও তিনটি ওয়ারেন্টের পলাতক আসামি ছিলেন। এবং তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: