শ্রীপুরে দুই গ্রুপের সংঘর্ষ, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে ছোনগাছা গ্রামে সামাজিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হারেজ মণ্ডল ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার চাঁদ আলী গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে আগ্নেয়াস্ত্রসহ সুমন শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সংঘর্ষে আহত তিন জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মিল্টন লস্কর (৩৩), ফয়জুল হক সাগর, (৩২), আগ্নেয়াস্ত্রসহ আটক সুমন শেখ (২৫)। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার ছোনগাছা গ্রামে ঈদগাহ মাঠের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৮ রাউন্ড গুলি ছুড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, র্দীঘদিন ধরে দুই গ্রুপের লোকজনের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এরই জের ধরে চাঁদ আলী মেম্বারের সমর্থক ও সামাজিক মাতব্বর হারেজ মন্ডলের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়রা আরো জানান, ছোনগাছা গ্রামের  সুমন নামের এক যুবক একটি পিস্তল বের করে হারেজ মণ্ডলের ছেলে মিজান মণ্ডলের উপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় অস্ত্রধারী যুবক সুমনের সাথে থাকা এনামুল শেখ দৌড়ে পালিয়ে যায়। এ সংবাদ শোনার পর পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের মিল্টন লস্কর, ফয়জুল হক সাগর ও সুমন মোটরসাইকেলে বিষয়টি দেখতে যায়। এ সময় চেয়ারম্যান কুটি মিয়ার সমর্থক বলেই মিল্টন ও সাগরকে চাঁদ আলী গ্রুপের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তাদের সাথে থাকা সুমন দৌড়ে পালিয়ে যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে হারেজ মণ্ডল গ্রুপের লোকজন ও চাঁদ আলী গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হারেজ মণ্ডল গ্রুপের লোকজন চাঁদ আলী গ্রুপের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিত নিয়ন্ত্রণে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: