শ্রীপুরে তেলবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 
শ্রীপুরে তেলবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তনু (২০) নামে এক যুবক নিহত এবং অভি বিশ্বাস (১৮) নামে অপর যুবক মারাত্মক আহত হয়েছে। শুক্রবার সকালে তনু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তনু মাগুরা সদর উপজেলার কছুন্দি গ্রামের সুকেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে এবং অভি একই গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে। তাদের বহনকারী মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি এলাকায় এ ঘটনা ঘটে৷ পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাঙ্গলবাঁধ-নাকোল সড়কের চর চৌগাছি জামে মসজিদের সামনে তেলবাহী ট্রাককে নাকোল গামী মোটরসাইকেলে অতিক্রম করতে গেলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই যুবক মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তনুর মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সকালে তনু নামের ছেলেটির মৃত্যুর সংবাদ পেয়েছি। তেলবাহী ট্রাকটি বর্তমানে নাকোল পুলিশ ক্যাম্প হেফাজতে রয়েছেে।
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: