শ্রীপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ড্রাইভার আহত, প্রাইভেটকার উদ্ধার

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাইভেটকার ড্রাইভার খোরশেদ আলম (৪০) মারাত্মক আহত হয়েছে। সোমবার ভোরে উপজেলা শ্রীকোল গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি শ্রীকোল বড়বিলার মাঠ থেকে উদ্ধারকরা হয়। আহত প্রাইভেটকার ড্রাইভার খোরশেদ আলমের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জোনপাট্টা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঝিনাইদহ জেলার গোপালপুর বাজারে যাওয়ার জন্য চার ছিনতাইকারী প্রাইভেটকারটি ভাড়া নেন। শ্রীকোল বড়বিলার মাঠের কাছে এসে পৌঁছালে ছিনতাইকারীরা ড্রাইভারের মাথায় ও গলায় আঘাত করে। পরে প্রান বাঁচাতে গাড়ির ড্রাইভার গাড়ি থেকে লাফিয়ে স্থানীয় মধু শেখের বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। মাঠের রাস্তাটি সম্পূর্ণ পাকা না হওয়ায় কাচা রাস্তায় যেতেই গাড়িটি কাদায় আটকে যায়। পরে ছিনতাইকারীরা গাড়িটি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা পথ ভুলে এ রাস্তায় ঢুকে পরেছে। তারা হয়তো জানতো ভেবেছিল সম্পূর্ণ রাস্তাটি পাকা।
এ বিষয়ে শ্রীপুর থানা ওসি তদন্ত গৌতম ঠাকুর জানান, গাড়িটি মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: