শ্রীপুরে গাড়ি চাপায় ড্রাইভারের মৃত্যু

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে নাটা গাড়ির চাকার নিচে চাপা পড়ে হেলাল শেখ (৪৫) নামে এক ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলারসোনাতুন্দি ট বাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে। সে উপজেলার কোদলা গ্রামের মন্টু শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাতুন্দি ট বাজার সংলগ্ন খালে পড়ে যাওয়া নাটা গাড়ি তোলার জন্য অন্য একটি নাটা গাড়ি আনা হয়। দড়ি দিয়ে বেঁধে গাড়িটি টেনে তোলার চেষ্টা করা হয়। এক পর্যায়ে দড়িটি ছেড়ে যায়। এ সময় গাড়িটি খালের দিকে অগ্রসর হলে হেলাল গাড়ির ব্রেকে পা দেওয়ার জন্য ছুটে আসে। হঠাৎ করে তিনি গাড়ির নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিষয়টি শুনেছি। পুলিশ সেখানে গিয়েছিল। মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: