শ্রীপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে মাগুরার শ্রীপুরে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্তপ্রায় লাঠি খেলা।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার ঘাসিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাঁক-ঢোলের বাজনায়, গানের তালে তালে এ আনন্দময় উৎসবের আয়োজন করা হয়।

উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের এসো শান্তির পথে সংগঠনের উদ্যোগে গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যবাহী লাঠি খেলার শুরুতে ঢাক, ঢোল আর কাসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। তাতে উৎসাহ দেন শত শত দর্শক।  এছাড়া সংগঠনটি ১৫ টি ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ। এ লাঠি খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা।

সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন।

পথগামী যুব সমাজের মাদকাসক্ততা মূল্যবোধের অবক্ষয় রোধে লাঠি খেলার মত আয়োজন পথ দেখাবে, যুক্ত করবে সম্প্রীতির বাঁধনে। নিয়মিত আয়োজনের জন্য পৃষ্ঠপোষকতার দাবি করেন আয়োজকরা।

এ লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন খাঁন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসো শান্তির পথে সংগঠনের আহ্বায়ক মো. সোহানুর রহমান, সদস্য সচিব বিপ্লবসহ এসো শান্তির পথে সংগঠনের সদস্যবৃন্দ।

এতে উপজেলার বারইপাড়া গ্রামের ঐতিহ্যবাহী মকবুল সর্দারের লাঠিয়াল দল, আমলসার গ্রামের ইমরান সর্দারের লাঠিয়াল দল, পূর্বশ্রীকোল গ্রামের নবাব সর্দারের দল, চরচৌগাছি গ্রামের বিল্লাল সর্দারের দল, দাইরপোল গ্রামের তহুর সর্দারের দল ও ঘাসিয়াড়া গ্রামের কায়েম সর্দারের দল অংশগ্রহণ করেন।

খেলায় ইমরান সর্দারের দল প্রথম, দ্বিতীয় তহুর সর্দারের দল দ্বিতীয় ও মকবুল সর্দারের দল তৃতীয় হয়।

লাঠি খেলার অসাধারণ ইতিহাস আছে কিন্তু বাংলাদেশে এর জনপ্রিয়তা এখন পড়তির দিকে। লাঠি খেলার আয়োজন ফরিদপুর, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়া, জয়পুরহাট, পঞ্চগড়, নড়াইল প্রভৃতি জেলায় ভিন্ন নামে দেখা যায়। লাঠি খেলা নিয়ে বর্তমানে নতুন দল তৈরি হচ্ছে না। এছাড়া পৃষ্ঠপোষকতার অভাবেও লাঠি খেলা হারিয়ে যেতে বসেছে।

সন্ধ্যায় অতিথীরা খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: