আজ বৃহস্পতিবার, অগাস্ট ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে রবিবার সকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর সদস্যগণ তাদের নৈপূণ্যপূর্ণ কলাকৌশল প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মুসাফির নজরুল, উপজেলা পাট কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার নারগিস পারভীন, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর আলমসহ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে ভূমিকম্পে আহত শিশুদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ, গ্যাসের চুলায় অগ্নিকান্ড নির্বাপণ, বসতঘরে অগ্নিকান্ড নির্বাপণসহ নানা বিষয়ে কলাকৌশল প্রদর্শন করা হয়।

