শ্রীপুরে একজনকে কুপিয়ে জখম

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে আধিপত্য বিস্তারের জেরে জাকির শেখ (৪৫) নামে একজনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামে বীর মুক্তিযোদ্ধা বক্কার শেখের ছেলে। আহত জাকির বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার কেন্দ্র করে না উপজেলার গয়েশপুর  ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা ও আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী মণ্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ইউসুফ আলী মণ্ডলের সমর্থকরা নবগ্রাম গ্রামের জাকির শেখকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: