শ্রীপুরে অতর্কিত হামলায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ আহত ৩, গাড়ি ভাঙচুর

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ তিন জনকে পিটিয়ে আহত করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শ্রীকোল ইউনিয়নের শ্রীকোল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্রীপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রাহাত (৩৭), পিকআপের ড্রাইভার মোশাররফ হোসেন (৩২) ও লাইনম্যান রানা মোল্যা (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ১ টা ৪৫ মিনিটের দিকে শ্রীপুর পল্লী বিদ্যুতের  লাইনম্যান রানা মোল্যা নুরুল শেখের ছেলে সোহাগ শেখের ৭ মাসের বিদ্যুত বিল বকেয়া থাকায় বিদ্যুত সংযোগ কাটতে যান। তখন সোহাগ লাইনম্যান রানার উপর চড়াও হলে তিনি অফিসে ফিরে যান। এবং বিষয়টি শ্রীপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রাহাতকে জানান। বিষয়টি শোনার পর তিনি ওই লাইনম্যানকে নিয়ে বিকেল ৩ টা ৪৫ মিনিটের দিকে শ্রীকোল গ্রামে সোহাগের বাড়িতে উপস্থিত হলে আকিদুল, আজাদুল, সুরমান, মামুন, আজাদ ও সোহাগ তাদের মারধর করে। এ সময় ডেপুটি জেনারেল ম্যানেজারের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: