আজ রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ষাটোর্ধ বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর এলাকার লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপর থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয় নাকোল পুলিশ ক্যাম্প।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোরাননগর এলাকায় লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, রাতে কোন চলন্ত গাড়ির সাথে দূর্ঘটনায় ওই ব্যক্তিটির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির কোন পরিচয় পাওয়া যাইনি।
এ ব্যাপারে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান জানান, উনি আমার ইউনিয়নের বাসিন্দা না। তার মরদেহটি স্থানীয়রা পড়ে থাকে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তিটি প্রতিবন্ধী বলে অনুমান করা যায়। তবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

