শ্রীপুরের হোগলডাঙ্গা গ্রামে সংঘর্ষ- ১৫ জন আহত

মাগুরানিউজ.কমঃ 

images (1)জেলার শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার সকালে গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক সংঘর্ষ হয় এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শ্রীপুর থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে বাচ্চু (৩৫), জসিম (২৫), লুৎফর (৫০), বাবু মন্ডল (৪০), উজির (৪৫) ও ইউসুফ খলিফাকে (৪৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীরা বলেন, হোগলডাঙ্গা গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক ও একই গ্রামের মিজানুর রহমানের মধ্যে গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। বুধবার রাতে মালেক পক্ষের লোকজন মিজান পক্ষের এক সমর্থককে পিটিয়ে আহত করে। এর জেরে সকাল ১০টার দিকে উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওসি শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: