শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বকুল মোল্লার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু বক্কার সিদ্দিকীর (বকুল মোল্লা) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ আলোচনা সভায় ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, যুগ্ন- আহ্বায়ক হাসান ইমাম সুজা, যুগ্ন-আহ্বায়ক আলমগীর হোসেন, শিল্পপতি ফারুক আহমেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু প্রমূখ।

সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, যুবদল নেতা মামুন মৃধাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: