শ্রীপুরের ওয়াপদায় ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার

মাগুরানিউজ.কমঃ 

imagesমাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকা থেকে ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর থানা পুলিশের একটি বিশেষ দল ওয়াপদা এলাকায় অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, ওয়াপদা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ও বাবলা ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ একটি আলমসাধুকে (ইঞ্জিনচালিত ভ্যান) চ্যালেঞ্জ করলে গাড়ি ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ও বাবলা।

পরে পুলিশ গাড়ির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় শ্রীপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: