দুঃস্থ ফুটবলার খবিরের পাশে দাঁড়ালো ঢাকাস্থ মাগুরা জেলা কল্যাণ সমিতি

মাগুরানিউজ.কমঃ 

11050_unnam (1)

এক সময়ের পাকিস্থান জাতীয় ফুটবল দলের একমাত্র বাঙ্গালী ফুটবল খেলোয়াড়, সে সময়ের ফুটবল জাদুকর হিসেবে খ্যাত মাগুরার দুঃস্থ ফুটবলার খবির আহমদের পাশে দাড়িয়েছে ঢাকাস্থ মাগুরা জেলা কল্যাণ সমিতি।

আয়োজকরা জানান- দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত কারণে নানা রোগে ভূগছিলেন। এ সময় তার নিয়মিত কোন আয়ের উৎস না থাকায় তিনি খুবই দুর্বিষহ জীবন যাপন করছিলেন। এ অবস্থার কথা জানতে পেরে আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক তার এক ভক্ত এক লাখ টাকা খরচ করে তার জন্য নিয়মিত আয়ের উৎস হিসেবে দুটি অটোরিক্সা তৈরী করে দেন। যেটি ঢাকাস্থ মাগুরা জেলা সমীতির মাধ্যমে মাগুরায় পৌছানো হয়। এখান থেকে তিনি ভাড়া হিসেবে প্রতিদিন প্রায় ৪শ টাকা পাবেন।

সোমবার দুপুরে শহরের নান্দুয়ালী মধ্যপাড়া এতিমখানা প্রাঙ্গনে অনাড়ম্বর অনুষ্ঠানে দুঃস্থ এ ফুটবলারের হাতে ওই দুটি অটোরিক্সা তুলে দেন মাগুরার সাবেক খেলোয়াড়রা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবলার সৈয়দ নাজমুল হক লোভন, জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা ফুটবলার মাশরুর রেজা কুটিল, মাগুরার পৌর কমিশনার জাহিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তরা ফুটবলার খবিরের গৌরবময় কীর্তি তুলে ধরেন। পরে অতিথিরা গৌরবের অংশ এ ফুটবলারকে রিক্সায় চড়িয়ে ঘোরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: