আজ সোমবার, জুলাই ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
এক মাসের মাথায় রবিবার বিকেলে মাগুরার বহুল আলোচিত আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো। চার্জশিটে বর্ণিত ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী জানান, আলোচিত এ মামলায় অভিযুক্ত চারজন আসামীর বিরুদ্ধে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এর আদালতে আজ রবিবার বিকাল সাড়ে চারটায় চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে নিহত আছিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়-ভীতি এবং হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুন এর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে ডিএনএ টেস্টে প্রধান অভিযুক্ত হিটু শেখের সম্পৃক্ততা মিলেছে।
উল্লেখ্য, বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আছিয়া গত ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষিত হয়ে গুরুতর অসুস্থ হয়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় ধর্ষণ মামলা রজু করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ তার মৃত্যু হয়। তার ধর্ষণের প্রতিবাদে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়।

