শুরুতেই জয়ের দেখা পেল মাগুরা, প্রথম জাতীয় থ্রোবল প্রতিযোগিতা-২০১৫

মাগুরানিউজ.কমঃ 

Throw

বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুক্রবার পর্দা উঠেছে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স প্রথম জাতীয় থ্রোবল প্রতিযোগিতা-২০১৫।

শুক্রবার সকাল সাড়ে দশটায় কাবাডি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটনের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় নয়টি পুরুষ ও চারটি মহিলা দল অংশগ্রহণ করছে।

পুরুষ বিভাগে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ও গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ পুলিশ প্রথম সেটে ২৫-৪ ও দ্বিতীয় সেটে ২৫-১৮ পয়েন্টে জয় পায়। এছাড়া দ্বিতীয় ম্যাচে জয় পায় থ্রোবল একাডেমি খুলনা। তারা নড়াইলের ফিরোজ স্মৃতি সংসদকে ২৫-১৩, ২৫-১৯ ও ১৫-১০ পয়েন্টে পরাজিত করে।

এদিকে মহিলা বিভাগে জয়ের দেখা পেয়েছে খুলনার ও বাগেরহাটের থ্রোবল একাডেমি এবং থ্রোবল সমিতি মাগুরা।

প্রথম ম্যাচে খুলনার থ্রোবল একাডেমি ২৫-৭ ও ২৫-১০ পয়েন্টে সাউথ পয়েন্ট স্কুল ও কলেজকে পরাজিত করে।

দ্বিতীয় ম্যাচে মাগুরার থ্রোবল সমিতি বাগেরহাটের থ্রোবল একাডেমিকে ২৫-১৩, ১৫-৮ ও ২১-১৫ পয়েন্টে হারিয়ে দেয়। প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে জয় পায় বাগেরহাট থ্রোবল একাডেমি। সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে ২৫-১০ ও ২৫-১০ পয়েন্টে পরাজিত করে।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেওয়া হবে। তৃতীয় স্থানধারী দল ও খেলোয়াড়দের ক্রেস্ট ও মেডেল দেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: