মাগুরানিউজ.কমঃ
তিন দিনব্যাপী সংকীর্তন, ধন্যবাদের সভা, আরোগ্যদায়ীসভার মধ্য দিয়ে মাগুরায় শেষ হয়েছে খ্রিস্ট্রান সম্প্রদায়ের তিনদিনব্যাপী আঞ্চলিক দশম বার্ষিক সভা । মঙ্গলবার সকাল থেকে মাগুরা ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গনে মাগুরা সেবক পাগলা সমিতি এ সভার আয়োজন করে।
মানবজাতীর মুক্তির আশায় প্রভূ যিশুর সহায়তা প্রার্থনা করে এ সভায় মাগুরার পাশাপাশি ঝিনাইদহ, ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর ও খুলনার প্রায় এক হাজার খ্রিস্ট্রান সম্প্রদায়ের নারী পুরষ ও শিশুরা অংশগ্রহণ করেন। সভায় খ্রিস্ট্রান সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।
মাগুরা সেবক পাগলা সমিতির সাধারণ সম্পাদক জেমস্ বিমল বাড়ৈ জানান- ‘তোমাদের যাহা ভাল তাহা নিন্দার বিষয় না হোক’ পবিত্র বাইবেলের এই প্রতপাদ্য নিয়ে এ বছর দশম বারের মত এ সভা আয়োজন করা হয়েছে। আহ্বান, আত্মিক উদ্দিপনা সভা, মানতদান, পরিচিতি, বাক্য প্রচার, আরোগ্যদানের প্রার্থনা, দেশের সমৃদ্ধির জন্য প্রার্থনা শেষে বিদায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।


