মাগুরানিউজ.কমঃ
গত ২ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল (জেডিসি ) পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি।
আগামীকাল শুক্রবার থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী রাইজিংবিডিকে বলেন,‘ আগামীকাল শুক্রবার সকাল ৯টায় জেএসসির বাংলা ১ম পত্র এবং জেডিসির কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
হরতালের কারণে গত ২, ৩, ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষাগুলো যথাক্রমে ৭, ১৪, ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
৩ নভেম্বরের নির্ধারিত জেএসসির বাংলা ২য় পত্র পরীক্ষা ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে। ৩ নভেম্বরের জেডিসির আকাইদ ও ফিকহ এবং আত-তাওহীদ ওয়ালফিকহ পরীক্ষা (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বর অনুষ্ঠিতব্য জেএসসির ইংরেজি ১ম পত্র পরীক্ষা ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ইংরেজি ২য় পত্র পরীক্ষা ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য জেডিসির আরবি ১ম পত্র পরীক্ষা ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য আরবি ২য় পত্র পরীক্ষা ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।


