শুক্রবার একদিনে তিনটি বিরল প্রাকৃতিক ঘটনা দেখবে পৃথিবীবাসী

মাগুরানিউজ.কমঃ 

Solar_Eclipse_247604780

আসছে শুক্রবার (২০ মার্চ) একদিনে তিনটি বিরল প্রাকৃতিক ঘটনা দেখবে পৃথিবীবাসী। দিনে সূর্যগ্রহণে আ‍ধাঁর নামবে, রাতে সুপারমুন ছড়াবে দিনের আলো। আর ক্যালেন্ডারের হিসাবে এই দিনটিই সূর্যের বিষুবরেখা অতিক্রমকাল। ফলে দিন ও রাত্রি হবে সমান।

চব্বিশ ঘণ্টার মধ্যে মহাকাশে এই তিন ঘটনার একটি অন্যটিকে প্রভাবিত করবে না ঠিকই, কিন্তু একদিনে তিন ঘটনার সন্নিবেশ বিরল।

অধিকাংশ সময়েই বছরে তিন থেকে ছয়টি সুপারমুন আকাশে দেখা যায়। ২০১৫ সালে মোট ছয়টি সুপারমুন দেখা যাবে। ঠিক পরেরটি আসছে ২০ মার্চ তারিখে। ওই একই দিনে ঘটবে সূর্যগ্রহণ। আর পরে আগামী আগস্টে, সেপ্টেম্বরে ও অক্টোবরে তিন দফা সুপারমুন দেখা যাবে।

নতুন যখন চাঁদ আসে তখনই সূর্যগ্রহণের ঘটনা ঘটে। এই সময় চাঁদের প্রায় সবটাই ঢাকা পড়ে থাকে। আর অতিকায় চাঁদ যখন দেখা যায় তখন সে চাঁদ থাকে পূর্ণ থালার মতো।

২০ মার্চ পৃথিবীর অক্ষ রেখা সুর্যরস্মির ওপর উলম্ব হয়ে অবস্থান করবে। এমনটা বছরে দুইবারই ঘটে। ঠিক যে দুটি দিনে দিবা-রাত্রি সমান হয়। এরপর এই রেখ‍া কাত হয়ে পড়লে উত্তর গোলার্ধের দিন বড় হতে থাকবে।

মহাকাশ বিজ্ঞানীদের হিসাবে এরপর দিবা-রাত্রি সমানের দিনেই সূর্যগ্রহণ হবে ২০৫৩ ও ২০৭২ সালে।

সুপারমুন বা অতিকায় চাঁদ দেখা যাবে রাতের আকাশে। এই রাতে চাঁদ উড়ে যাবে পৃথিবীর খুব কাছ থেকে। আর এক পর্যায়ে সূর্য ও চাঁদ একই সরল রেখায় চলে আসবে। আর এতে দিনের বেলায় সূর্যের আলো হয়ে আসবে ক্ষীণ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: