মাগুরানিউজ.কমঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মাগুরা কালেক্টরেট ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মহফিল, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা ও চলচ্চিত্র প্রদর্শনী। মাগুরা জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করেছে। ছবিতে আজকের আয়োজন।





