শিশুর জীবন বাঁচালো বিড়াল!

মাগুরানিউজ.কমঃ 

news_picture_13778_children-cat

দুই মাসের একটি শিশুর জীবন বাঁচিয়ে এবার হিরো বনে গেল একটি বিড়াল। কারণ ওই বিড়ালটি একটি শিশুকে বাঁচিয়েছে। বিড়ালটিকে এখন পুরস্কার দেয়ার চিন্তা করা হচ্ছে।

রাশিয়ার রাজধানী মস্কোর অবনিস্ক শহরে এ ঘটনা ঘটেছে।

শহরের একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানিয়েছেন, তারা অ্যাপার্টমেন্টে প্রবেশ করার সময় মাশা নামের বিড়ালের মিউ মিউ শব্দ শুনে এগিয়ে যান। গিয়ে দেখেন একটি শিশুকে বিড়ালটি তার কোলের মধ্যে রেখে উষ্ণতা দিচ্ছে।

শিশুটিকে দেখে মনে হচ্ছিল, কয়েক ঘণ্টা আগে শিশুটিকে ফেলে রাখা হয়েছে। তাকে কিছু খাবার দেয়া হয়েছে। শিশুটি যে সচ্ছল পরিবারের সেটা দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু কেন তাকে ফেলে রাখা হয়েছে সেটা জানা যায়নি।

বাসিন্দারা বাচ্চাটিকে বিড়ালের কাছ থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। অ্যাম্বুলেন্সে আসার সময়ও বিড়ালটি বাচ্চার সঙ্গ ছাড়ছিল না। বাধ্য হয়ে বিড়ালটিকে হাসপাতালে নিয়ে আসতে হয়।

ডাক্তাররা জানিয়েছেন, শিশুটির বয়স সর্বোচ্চ দুই মাস হবে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শিশুটির পিতা-মাতাকে খোঁজা হচ্ছে। বাসিন্দারা জানিয়েছেন, মাশাকে পুরস্কারের পাশাপাশি এখন থেকে ভাল খাবারও দেয়া হবে। সূত্র- ইউপিআই

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: