মাগুরানিউজ.কমঃ
প্রাইমারি স্কুলের বাচ্চাদের যদি পড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলার সুযোগ দেওয়া হয়, তবে তারা পড়াশোনায় বেশি মনযোগী হবে। কানাডার কুইনস ইউনিভার্সিটির গবেষকরা তাদের গবেষণায় এ তথ্য জানিয়েছে।
এ গবেষণায় প্রাইমারি স্কুলের বাচ্চাদের ক্লাসের ফাঁকে ফাঁকে খেলাধুলার সুযোগ করে দেওয়া হয়। এতে করে তারা বেশ স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করে এবং পড়াশোনাতেও ভালো করতে থাকে।
পড়ার ফাঁকে ‘ফান্টারভালস’ নামে ওই বিনোদনব্যবস্থায় মাস্টার্সপড়ুয়া শিক্ষার্থীরা শিশুদের নানা কাজে ব্যস্ত রাখেন। ক্লাস বা পড়াশোনার মাঝে মাত্র ২০ সেকেন্ডের বিনোদনের মাধ্যমে তাদের উৎসাহ-উদ্দীপনা ব্যাপক হারে বাড়িয়ে দেওয়া হয়। মাঝে মাঝে তাদের ক্যাম্পফায়ার জ্বালিয়ে এবং তাঁবু টাঙিয়ে মজাও করেছে শিশুরা।
এভাবে শিশুদের পড়াশোনা করানো হয় এবং স্বাস্থ্যকর জীবন কাটানোর শিক্ষা দেওয়া হয়। এভাবে তিন সপ্তাহের গবেষণায় শিশুদের পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, মাত্র একদিনের মধ্যেই শিশুদের ১৫ শতাংশ মোটর অফ-টাস্ক বিহেভিয়ার কমে গেছে এবং প্যাসিভ অফ-টাস্ক বিহেভিয়ার কমেছে ৯ শতাংশ।
অ্যাপ্লাইড সাইকোলজি, নিউট্রেশন এবং মেটাবলিজম জার্নালে গবেষণা প্রতিবেনটি প্রকাশিত হয়েছে।


