মাগুরানিউজ.কমঃ
শাহরুখের নিমন্ত্রণে ফের ভারতে আসবেন ওবামা। ভারতে তিন দিনের সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দিল্লির সিরি ফোর্ট মিলনায়তনে মিলিত হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। এ ঘটনার পরপরই এক টুইট বার্তায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল এই ব্যক্তিটিকে দ্বিতীয় বার ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন শাহরুখ।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে শাহরুখ ‘বড়ে বড়ে দেশও মে ছোটে ছোটে বাতে হোতি রেহতি হ্যায়’ শিরোনামে একটি সংলাপ বলেছিলেন। ভারত সফরের অংশ হিসেবে মঙ্গলবার দিল্লির সিরি ফোর্ট মিলনায়তনে শাহরুখের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই সংলাপটি বলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই করতালিতে ফেটে পড়েন।
এ ঘটনার পরপরই টুইটারে নিজের অ্যাকাউন্টে লিখেন, ‘লিঙ্গ এবং ধর্মের সমতা নিয়ে আপনার বক্তব্য শুনতে পেরে আমি গর্বিত। আবারো ভারত সফরে আসার আমন্ত্রণ রইল। তখন ছাইঁয়া ছাইঁয়া গানের সঙ্গে নাচবো।’


