শালিখায় ১৩ কিলোমিটার রাস্তায় তালের চারা রোপন করলেন সোরহাব হোসেন

মাগুরানিউজ.কমঃ 

talara-chara-300x150 (1)মাগুরার শালিখায় প্রায় ১৩ কিলোমিটার রাস্তার দুই পাশে নিজ উদ্যোগ্যে তালের চারা রোপন করে আলোড়ন সৃষ্টি করেছেন এক বৃক্ষ প্রেমিক জুনারী গ্রামের সোরহাব হোসেন মোল্যা।ছোট বেলা থেকেই দেশ ও দশের কল্যাণে কিছু করার অদম্য ইচ্ছা ছিল তার।

এই বৃক্ষ প্রেমিক চলতি বছর প্রায় ৪ হাজার তালের আঁটি সংগ্রহ করে রোপন করে যাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার আড়পাড়া বাজার থেকে শুরু করে বুনাগাতি সড়কের দুই পাশ দিয়ে তার তিনজন সহকারি মো. আব্দুর রাজ্জাক রাজু, মো. কিবির বিশ্বাস ও মো. মশিয়ার রহমানকে নিয়ে অতি যত্নে তালের আঁটি রোপন করে চলেছেন।

এ ব্যাপারে এলার লোকজন জানান ৭০ বছর বয়সের এই বৃদ্ধ মো. সোরহাব হোসেন মোল্যা জন সাধারণের কল্যাণে যে পদক্ষেপ নিয়েছেন এর জন্য আমরা তাকে সাধুবাদ জানাই।

সোরহাব হোসেন বলেন, তাল গাছ এমনিই একটি গাছ যা দীর্ঘ ১০০শ’ বছর জীবিত থেকে মানুষের উপকার করে। এই গাছ থেকে যেমন ছায়া, খড়ি ও রশ পাওয়া যায় একই সাথে তার কাচা ও পাকা ফল মানুষ ভোগ করতে পারে। তাই আমি দেশ ও মানুষের কল্যানে তাল গাছ রোপন করাকে বেশি গুরুত্ব দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: