মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের পংকজ কুমার বসু (৫২) হত্যাকাণ্ডের প্রতিবাদে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে সোমবার বিকেলে মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ মানববন্ধন-সমাবেশ করেছে ।
বিকেল ৫টায় জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পিযুষ কান্তি বিশ্বাসের সভাপতিত্বে মানবন্ধন সমাবেশে বক্তব্য রাখেন : পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক দিলিপ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বিপুল কুমার সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শংকর বিশ্বাস, পার্থ বিশ্বাস, শ্রীকান্ত বিশ্বাস প্রমুখ।
বক্তারা পংকজ বসুর হত্যাকরীদের গ্রেফতার করে দৃষ্টান্তামূলক শান্তির দাবি জানান। মানববন্ধন শেষে উভয় সংগঠনের নেতারা জেলা প্রশাসক মাহবুবর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।


