শালিখায় যৌতুকের কারনে স্ত্রীকে হত্যা

downloadমাগুরানিউজ.কম:  শালিখা উপজেলার সাবেক খাটোর গ্রামে যৌতুকের কারনে পপি খাতুন (১৯) নামের এক গৃহবধুকে বৃহসপতিবার রাতে তার স্বামি গলা টিপে হত্যা করেছে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ ও পারিবারিক সুত্র জানায়, শালিখা উপজেলার সাবেক খাটোর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে পপি খাতুনের সাথে গত বছর বিয়ে হয় এ্কই গ্রামের আকাশ আলীর। বিয়ের পর থেকেই আকাশ আলী যৌতুক দাবী করে স্ত্রীকে নির্যাতন করে আসছিলো।

যে কারনে স্ত্রী বাদী হয়ে মাগুরা আদালতে স্বামির নামে মামলা করে। ঐ মামলা প্রত্যাহারের জন্য পাষন্ড স্বামি তাকে নানা রকম ভয় ভীতি ও হুমকি প্রদান করে আসছিলো। বৃহসপতিবার রাতে আকাশ আলী মামলার বিষয়টি মিমাংশার জন্য স্ত্রীকে নানা রকম প্রলোভন দেখিয়ে বিল্লাল হোসেনের বাড়ী থেকে নিয়ে যায় এবং ফাকা মাঠের মধ্যে নিয়ে যেয়ে গলা চেপে তার শ্বাষ রুদ্ধ করে হত্যা করে মাঠের একটি তিল ক্ষেতেরে মধ্যে ফেলে রেখে যায়।

আজ দুপুরে এলাকাবাসি তার লাশ তিল ক্ষেতে দেখতে পেয়ে শালিখা থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে নিহত পপি খাতুনের লাশ উদ্ধার করে ও ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। ঘটনার পর স্বামি আকাশ আলী পলাতক রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: