মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার সেওজগাতি আদর্শ বালিকা বিদ্যালয়টি যশোর শিক্ষা বোর্ডের শতভাগ পাস করা প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে।
২০১৪ সালের পরীক্ষায় ২১ জন পরীক্ষা দিয়ে ২১জনই উত্তীর্ণ হয়।
ফলাফলের ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস ও অভিভাবক সদস্য দুলাল শিকদার জানান, শিক্ষক অভিভাবক ও ম্যানেজিং কমিটির একান্ত প্রচেষ্টা ও তদারকির কারণে বিদ্যালয়টির ফলাফল বার বার সন্তোষজনক হচ্ছে।

