শালিখায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে সোনালী খাতুন অরফে স্বর্ণালী(৩৮) হত্যা মামলার পলাতক আসামী স্বামী মিজানুর রহমান(৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷
 জানা যায়, গত ১২ জুলাই সকাল ৭টায় শালিখা উপজেলার হরিশপুর গ্রামের হোগলাডাঙ্গা গ্রামের মৃত লতিফ মোল্যার ছেলে মোঃ মিজানুর রহমান(৪০) তার স্ত্রী সোনালী খাতুন অরফে স্বর্ণালী (৩৮) কে লোহার সাবল দিয়ে মাথায় বারি মারিয়া হত্যা করে পলানোর পর নিহত সোনালীর ভাই দাউদ বাদী হয়ে শালিখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷
 শালিখা থানা মামলা নং ০৩৷ মামলার পর মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম,পিপিএম এর দিক নির্দেশনায় শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন ও এসআই মোঃ আনোয়ার হোসাইন সঙ্গী এবং ফোর্স সহ আসামী মোঃ মিজানুর রহমানকে গত ২৪ জুলাই ফরিদপুর জেলার সালথা থানার মাঝারিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের লালন মাতাব্বর এর বাড়ী থেকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃত আসামী মোঃ মিজানুর রহমান এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান৷
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: