শালিখায় সিএনআরএস এর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আড়পাড়া বাজার কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
মাগুরার শালিখায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আড়পাড়া বাজার কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা সদর আড়পাড়া সিএনআরএস এর উদ্যোগে ও সেন্টার ফর ন্যাচরাল রিসোর্স স্টাডিজ(সিএনআরএস) আয়োজিত এবং সুইডিশ দূতাবাস ঢাকা বাংলাদেশ এর অর্থায়নে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক আলী আহসান৷ বক্তব্য রাখেন,সিএনআরএস এর সাইট অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,উপজেলা জামায়াতের সহসেক্রেটারী মোঃ নায়েব আলী বিশ্বাস, আড়পাড়া বাজার বনিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, অপরাজিতা এনজীওর নির্বাহী পরিচালক কল্যাণী রানী, এএসডি বাংলাদেশ এনজীয়র নির্বাহী পরিচালক বিশ্বজিৎ চক্রবর্তী, সিএনআরএস এর এফএফ নাজমুল ইসলাম,হাবিবুর রহমান, শালিখা প্রেসক্লাবের সধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷ সভায় আড়পাড়া বাজারে বিভিন্ন বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার জন্য সিএনআরএস ব্যবস্থা করবেন বলে সিদ্ধান্ত হয়৷
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: