শালিখায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷ এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা,উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন৷ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের বিষয় নিয়ে মতামত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান মিল্টন মুন্সী,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ,ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার,উপজেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক মোঃ নায়েব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম,বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, অধ্যাক্ষ ইমদাদুল ইসলাম টিকু, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম আলমগীর হোসেন,ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ বাহারুল ইসলাম, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷ সকল প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সহিত পালন করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়৷
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: