শালিখায় পার্চিং কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
যেখানেই ধানের গাছ , সেখানেই গাছের ডাল এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখায় একযোগে পার্চিং কার্যক্রমের পরিকল্পনা ও শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন মাগুরার আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার বাস্তবায়নে আড়পাড়া চুকিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেনারেল আব্দুল কাদের,
জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক
  মো রফিকুল ইসলাম , শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  উম্মে তহমিনা মিতু, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিশারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেন ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস সহ জেলা ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, মাগুরা জেলায় আমি আশার পর এই প্রথম পার্চিং এর উদ্যোগ নিয়েছি৷ যাতে করে কিটনাশক মুক্ত ফসল ফলাতে পারি৷ পার্চিং এর উপকারিতা হলো কিটনাশকের ব্যবহার কমবে,পরিবেশ দূষণ হ্রাস পাবে,মানব স্থাস্থ ঝুকি কমবে, ফসল উৎপাদন খরচ কমবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে, নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে৷ আমি জেলার সকল কৃষক ভাইদের আহবান করবো যে প্রত্যেকটা ফসলি জমিতে আপনারা গাছের ডাল পুতে রাখবেন৷ যাতে করে প্রকৃতির পাখি গুলো সেখানে বসে ক্ষতিকর পোকামাকড় খেতে পারে৷ এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে৷
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: