আজ সোমবার, নভেম্বর ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের বিদায় সংবর্ধনা
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ (মঙ্গলবার
৮ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনিরুল ইসলাম, মেজর মুহতাদী কামাল আহমদ, শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন কুমার ঘোষ,আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সিতান বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক দিপংকর বিশ্বাস,সাংবাদিক আব্দুর রব মিয়া, শহিদুজ্জামান চাঁদ, এইচ এম রাজিব সহ শালিখা উপজেলার বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও বিভিন্ন দপ্তর এর কর্মকর্তাবৃন্দ৷

