আজ বৃহস্পতিবার, অগাস্ট ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখায় জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের
চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেসবাহ উদ্দিন৷ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিলটন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম,উপজেলা জামায়াতের যুব ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান,উদ্যোক্তা দিলারা বেগম প্রমূখ৷ অনুষ্ঠানটি সঞ্চালন করেন, সফল উদ্যোক্তা মিল্টন মিনা ৷ অনুষ্ঠানে নয়জন প্রশিক্ষনার্থীদের মাঝে মোট ৫ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ৩০জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়৷

