আজ শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে যুব র্যালি আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মেসবাহ উদ্দিন ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,সিএনআর এস এর বি ফোর আরএল প্রকল্পের সাইট অফিসার মোঃ শহিদুল ইসলাম, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জলী রানী ঘোষ৷ অনুষ্ঠানে, ৮৫ জন প্রশিক্ষার্থীর মাঝে প্রশিক্ষণের সনদ ও ১৭ জন যুবকের মধ্যে ১৭ লক্ষ ১০ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়৷

