আজ সোমবার, জুলাই ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
- শ্রীপুরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
“শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ডিগ্রী কলেজ ও সিংড়া বিহারীলাল মহাবিদ্যালয় সহ বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে আড়পাড়া ডিগ্রী কলেজ ও সিংড়া বিহারীলাল মহাবিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শালিখা উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম,মাগুরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্সি মাহমুদুর রহমান তিতাশ,যুগ্ম সম্পাদক লাভু,সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম রাব্বি,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান সুমন,শালিখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তিতাশ বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ পাভেল,যুগ্ম আহবায়ক পরেশ রায়,আড়পাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন,ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা প্রমুখ।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম বলেন, আগামী ছাত্ররাজনীতি হবে শিক্ষার্থীদের ভালোর জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের অবদান অনেক রয়েছে। তাদের একক কোনো কর্তৃত্ব নেই। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে ছাত্রদের আগামী রাজনীতি কেমন হবে এবং ছাত্রদের উজ্জল ভবিশ্যৎ নিয়ে মতবিনিময় চলছে৷ তিনি আরও বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বিস্তারের জন্য নারী শিক্ষা, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উপবৃত্তি চালু করেছিলেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা অসচ্ছল পরিবার থেকে আসে তাদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন।

