আজ বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় মাগুরার শালিখা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার ও ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসক নাসিমা আক্তার৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ ইলিয়াছ ৷ প্রশিক্ষণে গ্রাম আদালত এর বিচার ব্যবস্থা, মামলা পরিচালনার ধাপ সমূহ, সালিশ ও গ্রাম আদালতের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, মামলার ধরণসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷

