আজ বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
মনিরুল ইসলাম , বিশেষ প্রতিবেদক-
শালিখায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়ীতে ও মাঠে আগাম শীতকালীন শাকসবজি, রবি ফসল সরিষা, মসুর, গম, পেঁয়াজ ও খেসারির চাষাবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ কামাল হোসেন,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,প্রেসক্লাবের নির্বাহী সদস্য জসিম উদ্দিন প্রমূখ৷ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন জানান, এই কর্মসূচীর আওতার শালিখা উপজেলার ৫,২০০ জন সরিষা, ৫০০ জন গম, ১০০ জন শীতকালীন পেঁয়াজ, ১০০০ জন মসুর , ৩৫ জন খেসারি, ৫০ জন লাউ, ১০০ জন বেগুন, ১০০জন মিস্টি কুমড়া, ১০০ জনের মধ্য শসা চাষের জন্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

