আজ সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলায় দুই সাংবাদিকের উপর কিশোর গ্যাং এর হামলা হয়েছে। তারা শালিখা উপজেলা ৫০ সজ্জা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা সদর
আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গ্রামের গড়াপাড়া গ্রামের উদ্দোপ মন্ডলের বাড়ির পাশে রোবববার বিকালে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক এইচএম রাজিব(চ্যানেল এস) ও দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি হোসেন আলী গ্রুতর আহত সাংবাদিক এইচ এম রাজিব জানান, আমি গড়াপাড়া গ্রামের রাস্তা দিয়ে আড়পাড়া বাজারে যাচ্ছিলাম পথিমধ্যে কিছু কতিপয় যুবক আমার প্রাইভেট থামিয়ে দেশীয় অস্ত্র বের করে বলে সালা টাকা বের কর৷ এমন সময় আমি গাড়ী থেকে নামার সাথে সাথে কিশোর গ্যাং এর নেতা আড়পাড়া গ্রামের শফি মুন্সীর ছেলে সাব্বির মুন্সী ও তার বাহিনী অতর্কীত ভাবে আমার প্রাইভেট ভাংচুর শুরু করে,ডিএসএলআর ক্যামেরা নিয়ে ভাংচুর করে এবং নগদ টাকা হাতিয়ে নেয়৷ আমি কিছু বলার আগেই আমাকে হাতুড়ী ও রড দিয়ে পিটাতে থাকে এবং বলে একে জানে মেরে ফেলা, যেন বাঁচতে না পারে৷ এতে আমার মাথাসহ সারা শরীরে রক্তাক্ত জখম হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়৷ তিনি আরও জানান আমার সহকর্মী হোসেন আলী ঠেকাতে এলে তাকেও তারা পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে৷ এমন সময় আমাদের ডাক চিৎকারে গ্রামবাসী বেরিয়ে আসলে তারা পালিয়ে যায়৷
শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন বলেন,সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে৷ আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

