আজ বৃহস্পতিবার, অগাস্ট ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামে অতিরিক্ত মদ পানে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ একজনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন- ধনেশ্বরগাতি গ্রামের শ্রীরাম গোসাইয়ের ছেলে দিগন্ত গোসাই (২২) ও মনোরঞ্জন দাসের ছেলে সবুজ দাস (২৬)। এ ঘটনায় মদ পানে অসুস্থ আরেকজনের নাম অনিমেষ গোশাই।
মদ পানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া জানান, উপজেলার ধনেশ্বরগাতি গ্রামে গত রোববার বিজয়া দশমীর পরে সন্ধ্যায় অতিরিক্ত মদ ও খাসির মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েন দিগন্ত ও সবুজ। পরে তাঁদের একজনকে মাগুরা সদর হাসপাতালে, একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে দিগন্ত মাগুরা সদর হাসপাতালে মারা যান। এর কিছুক্ষণ পরেই যশোর সদর হাসপাতাল থেকে সবুজ দাসের মৃত্যুর খবর পাওয়া যায়।আরও বলেন এ ব্যাপারে শালিখা থানায় অপমৃত্যুর মামলার প্রস্ততি চলছে।

