‘শান্তি ও সমৃদ্ধির জন্য আরো ঘনিষ্ঠ সম্পর্ক’: সার্ক শীর্ষ সম্মেলন শুরু

মাগুরানিউজ.কমঃ 

10-1416972279

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দুই দিনব্যাপী (২৬-২৭ নভেম্বর) ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য- ‘শান্তি ও সমৃদ্ধির জন্য আরো ঘনিষ্ঠ সম্পর্ক।’

সার্কভুক্ত আটটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতিতে বুধবার সকাল সাড়ে ৯টায় নেপালের রাজধানী কাঠমান্ডুর সিটি হলে শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও সার্কের বিদায়ী চেয়ারপারসন আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম।

এসময় তার সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালাও বাদ্যের তালে তালে প্রদীপ প্রজ্জ্বলন করেন। এর আগে আটটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা মূল সম্মেলন মঞ্চে নিজ নিজ আসন গ্রহণ করেন। আসন গ্রহণের আগে তারা ফটোসেশনেও অংশ নেন।

সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও কাঠমান্ডুতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

সার্ক সদস্য দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্রসহ ৯টি পর্যবেক্ষক দেশ থেকে প্রায় ৩৫০ জন অতিথি সম্মেলনে অংশ গ্রহণ করেছে। এ ছাড়া সম্মেলনের খবর সংগ্রহ করতে সার্কভুক্ত দেশগুলো ছাড়াও বেশকিছু দেশের প্রায় দেড় হাজার গণমাধ্যম কর্মী এখন কাঠমান্ডুতে অবস্থান করছেন।

গুরুত্বপূর্ণ সড়কগুলোয় রয়েছে পুলিশ ও ট্রাফিকের বিশেষ তল্লাশি। কয়েকটি সড়কে সাধারণ মানুষের চলাচলও বন্ধ রয়েছে। আকাশে হেলিকপ্টারে চলছে নিরাপত্তা টহল। নিরাপত্তার স্বার্থে কাঠমান্ডুতে বুধবার থেকে দুইদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সম্মেলনের মূল পর্বের উদ্বোধনী অধিবেশনে বুধবার সার্কের অন্য সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভাষণ দেবেন।

এদিন বিকেল সোয়া ৩টায় কাঠমান্ডুর হোটেল সলটিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নিউ ইয়র্কে শেখ হাসিনার সঙ্গে মোদির প্রথম বৈঠক হয়েছিল। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

হোটেল সলটিতে নরেন্দ্র মোদি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টা ৫০মিনিটে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, বিকেল ৪টা ৪০ মিনিটে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবং বিকেল ৫টায় মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

এ ছাড়া অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে হোটেল সলটিতে নেপালের প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য রাষ্ট্র ও সরকারপ্রধানরা অবকাশের জন্য হেলিকপ্টারযোগে কাঠমান্ডু থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত নেপালের অন্যতম পর্যটন কেন্দ্র নয়নাভিরাম ধুলিখেলের ‘দাওয়ারিকা রিসোর্টে’ যাবেন।

সার্কের ১৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১১ সালে মালদ্বীপে। ২০ দফা ঘোষণা আসে ওই সম্মেলন থেকে। এর মধ্যে অন্যতম হলো -সার্কভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, সমুদ্রে দস্যু দমন, অশুল্ক ও প্যারা ট্যারিফ বাধা দূর করা। যদিও এসব বিষয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছতে পারেনি দেশগুলো। সার্কের মধ্যকার বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলোর সংবেদনশীল পণ্যের তালিকা শূন্যের কোটায় নামিয়ে আনার ঘোষণা থাকলেও কয়েকটি সদস্য দেশ এতে খুব বেশি আগ্রহ দেখায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: