শান্তির জন্য গীতা পাঠ করুন

মাগুরানিউজ.কমঃ 

jago-1415970802

জাগতিক এবং মানসিক শান্তির জন্য সবাইকে গীতা পাঠের অনুরোধ করলেন হিন্দু সাধু-সন্ন্যাসীরা। তারা বলেন, ‘শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানই নয়, ভগবানের সান্নিধ্য পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’   হিন্দু ধর্মের দুরবস্থার কথা উল্লেখ করে তারা বলেন, ‘আগে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলতে হবে। সনাতন ধর্মের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই যেকোনো আন্দোলন সংগ্রাম এবং দাবি আদায় সহজ হবে।  

শুক্রবার বিকেলে রমনা কালী মন্দিরে গীতা পাঠ অনুষ্ঠানে এসব কথা বলেন সাধু-সন্ন্যাসীরা। তার আগে একই মঞ্চে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী দুর্গাপূজা এবং কালীপূজা পুনর্মিলনী ও ধর্মীয় আলোচনা। জাগো হিন্দু পরিষদ এ আলোচনাসভা ও গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন রমনা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, বাংলাদেশ শাখার সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি গৌরগোপাল সাহা, ইসকন ফুড ফর লাইফের সভাপতি শ্রী রূপনুগ গৌরদাস ব্রক্ষ্মচারী, প্রণবমঠ বাংলাদেশের অধ্যক্ষ স্বামী সঙ্গীতানন্দ মহারাজ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস। আরো বক্তব্য রাখেন জাগো হিন্দু পরিষদের সভাপতি রঞ্জিত কুমার দাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: