শান্তিতে নোবেল পেলেন যৌথভাবে মালালা ইউসুফজাই ও কৈলাশ সত্যার্থী

মাগুরানিউজ.কমঃ 

Malala_22_948488512

এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন মালালা ইউসুফজাই ও কৈলাশ সত্যার্থী। শিশু অধিকারের বিষয়ে কাজের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের অসলোয় শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

২০১৩ সালে শান্তিতে নোবেল প‍ায় ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ)’। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে তদারকির জন্য আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক এ প্রতিষ্ঠানটিকে নোবেল দেওয়া হয়।

১৮৯৫ সালে আলফ্রেড নোবেলের উইলমতে, এ পুরস্কার প্রবর্তন করা হয়। ১৯০১ সালে প্রথম নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়।

শুরু থেকে পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থসহায়তায় ১৯৬৮ সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয়।

পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও অর্থনীতিতে পুরস্কার সুইডেন থেকে দেওয়া হলেও শান্তিতে নোবেল দেয় নরওয়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: